ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গ্যাসের ঘাটতি মেটাতে বড় স্বস্তি, জুলাইয়ে আসছে ১১ কার্গো এলএনজি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৯:১৭ এএম

দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। চলমান জুলাই মাসে আন্তর্জাতিক বাজার থেকে মোট ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মোট পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ)। জ্বালানি খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্পট মার্কেট (খোলা বাজার), দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এই বিপুল পরিমাণ এলএনজি কেনা হয়েছে।

গত বুধবার (১ জুলাই) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বিদ্যুৎ ও শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে তিনটি উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, আমদানিকৃত এই জ্বালানির প্রথম চালানটি আগামী ৬ বা ৭ জুলাইয়ের মধ্যে দেশে এসে পৌঁছাতে পারে। এবারের চালানের ১১টি কার্গোর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিনটি এবং খোলা বাজার বা স্পট মার্কেট থেকে সবচেয়ে বেশি অর্থাৎ সাতটি কার্গো কেনা হয়েছে। বাকি কার্গোগুলো চলতি জুলাই মাসের বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে দেশে এসে পৌঁছাবে।

এর আগে দেশের জ্বালানি চাহিদা মেটাতে গত জুন মাসেও দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করেছিল বাংলাদেশ, যার মোট পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ। সেই তুলনায় জুলাই মাসে আমদানির পরিমাণ আরও বাড়ানো হলো।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্যমতে, কাতারভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান ‘কাতার এনার্জি’ এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ‘ওকিউ ট্রেডিং’ দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে বাংলাদেশে এলএনজি সরবরাহ করে আসছে। এর বাইরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে। পাশাপাশি প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বিশেষ অনুমোদন সাপেক্ষে স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে সরকার।


এ সম্পর্কিত আরো খবর