ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: হুমকি দিলেন নরওয়ে কোচ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০২ জুলাই, ২০২৬ সময় : ৫:২৪ পিএম

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। সেলেসাওদের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ের আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নরওয়ের কোচ স্টালে সোলবাকেন। টেক্সাসে আইভরি কোস্টের বিপক্ষে জয় নিশ্চিত করার পর দলের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সোলবাকেন হুঙ্কার দিয়ে বলেন, “কার্লো আনচেলত্তি, আমরা আসছি তোমার দিকে।” কোচের এই সাহসী ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে পড়েন আর্লিং হালান্ডরা।

ঐতিহাসিক তথ্য অবশ্য নরওয়ের পক্ষেই কথা বলছে। দুই দলের আগের চারবারের দেখায় ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তবে এবার সেই ধারা বজায় থাকে কি না, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে কৌতুহল তুঙ্গে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে ফেরা নরওয়ে এবার দারুণ ছন্দে রয়েছে। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে জয়সূচক গোলটি আসে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের পা থেকে। ৮৬তম মিনিটে অস্কার বব ও প্যাট্রিক বার্গের চমৎকার সমন্বয়ে করা গোলটি ছিল হালান্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৬০তম গোল। এর আগে ২১ বছর বয়সী আন্তোনিও নুসার গোলে নরওয়ে এগিয়ে গেলেও আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল করে সমতায় ফিরেছিলেন। তবে শেষ মুহূর্তে হালান্ডের ম্যাজিকে ২-১ ব্যবধানে জয় পায় নরওয়ে।

অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। আগামী ৫ জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। ১৯৩৮ ও ১৯৯৮ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে আবারও জ্বলে ওঠার অপেক্ষায় সোলবাকেনের শিষ্যরা। সলবাকেনের রণকৌশল বনাম আনচেলত্তির অভিজ্ঞতার এই লড়াই দেখার জন্য প্রহর গুনছেন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর