ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সরিষাবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


  • আপলোড সময় : শনিবার ০৪ জুলাই, ২০২৬ সময় : ৫:৫৬ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে মালবাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যকার এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে আপন মিয়া (১৮) নামের এক তরুণ সমবায় কর্মীর অকাল মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর ইটভাটা সংলগ্ন সরিষাবাড়ী-দিকপাইত মহাসড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আপন মিয়া জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিছ মিয়ার একমাত্র ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

পারিবারিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আপন মিয়া স্থানীয় একটি বেসরকারি সমবায় সমিতিতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে প্রতিদিনের মতো সমিতির কিস্তির টাকা সংগ্রহের উদ্দেশ্যে তিনি নিজের মোটরসাইকেল চালিয়ে কর্মক্ষেত্রের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সানাকৈর ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সাথে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে আপন মিয়া ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।


এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, এই সড়ক দুর্ঘটনার ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাক্টরটিকে ইতিমিধ্যেই জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর