ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিবগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে রাইস মিল ব্যবসায়ীকে হত্যা


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৫:২৯ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক রাইস মিল ব্যবসায়ীকে হত্যা করে মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার কিচক ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি রাইস মিলের মালিক ও পরিচিত ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতেও মোহাম্মদ আলী তার রাইস মিল পাহারা দেওয়ার জন্য সেখানে অবস্থান করছিলেন। রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত মিলের ভেতরে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মিলে গিয়ে মোহাম্মদ আলীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড ও ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


এ সম্পর্কিত আরো খবর