ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ফেসবুকে নেইমারকে নিয়ে পোস্ট, ঘণ্টাখানেক পর যুবকের মৃত্যু


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৫:৪৫ পিএম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরতিয়াপাড়া এলাকার সামশুল আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্রাজিল ফুটবল দলের একজন সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছিলেন, ‘দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ পোস্টটি করার প্রায় এক ঘণ্টা পর তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

জানা যায়, জুয়েল রানা বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে উপজেলা সদরে নিজের দোকানে যাচ্ছিলেন। পথে দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার সর্বশেষ ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই এতে শোক প্রকাশ করছেন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর