ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

৩৬ বছরের মধ্যে সবচেয়ে কলঙ্কজনক বিদায়: ব্রাজিলের ট্র্যাজেডি


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

বিশ্বকাপ ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে পাঁচবারের বিশ্বজয়ীর মুকুট মাথায় নিয়ে অনন্য উচ্চতায় অবস্থান করছে ব্রাজিল। শক্তিমত্তা, ঐতিহ্য আর নান্দনিক ফুটবলের বিচারে যেকোনো আসরেই লাতিন আমেরিকার এই পরাশক্তিকে ধরা হয় অন্যতম ফেবারিট। সেলেসাওদের জন্য শিরোপা জয় ছাড়া অন্য যেকোনো ফলাফলই যেন চরম ব্যর্থতার শামিল। তবে সোনালী সেই অতীত এখন শুধুই স্মৃতির পাতায় বন্দি। চলমান ২০২৬ বিশ্বকাপে নিজেদের চিরচেনা ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দীর্ঘদিনের প্রথা ভেঙে দলটিতে প্রথমবার বিদেশি কোচ নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এই নতুন কৌশলও ব্রাজিলের ভাগ্য ফেরাতে পারেনি, উল্টো নকআউট পর্বের শুরুতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের।

ফুটবলের পরিসংখ্যানের পাতা ঘাটলে দেখা যাচ্ছে, বিগত ৩৬ বছরের মধ্যে বৈশ্বিক আসরে এটিই ব্রাজিলের সবচেয়ে জঘন্য ও বাজে পারফরম্যান্স। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মঞ্চে ওঠার আগেই বিদায়ঘণ্টা বেজে গেল হলুদ জার্সিধারীদের। বিগত টানা ৯টি বিশ্বকাপে ব্রাজিল অন্তত শেষ আট বা কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করে আসছিল। তবে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির শীর্ষ্যরা এবার সেই ধারাবাহিকতার ন্যূনতম মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এর আগে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ১-০ গোলে হেরে স্তব্ধ হয়েছিল সাম্বা ফুটবল। এরপর থেকে ২০২৬ সালের আগ পর্যন্ত কখনোই কোয়ার্টার ফাইনালের আগে থামেনি তাদের রথ। দীর্ঘ ৩৬ বছর পর এবার ইউরোপের দেশ নরওয়ে যেন ব্রাজিলের ফুটবল ভক্তদের মনে ফিরিয়ে আনল সেই ১৯৯০ সালের দুঃসহ স্মৃতি।


বিগত আসরগুলোতে দেখা যায়, ২০০৬, ২০১০, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিলের দৌড় থেমেছিল কোয়ার্টার ফাইনালে। এমনকি ঘরের মাঠে ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলের সেই ঐতিহাসিক ও দুঃস্বপ্নের ভরাডুবির ম্যাচেও তারা অন্তত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। কিন্তু এবার আনচেলত্তির ছন্নছাড়া দল শেষ ষোলোর বৈতরণীই পার হতে পারল না। দলের প্রাণভোমরা নেইমারের অশ্রুসজল বিদায় আর মাঠের ভেতর সমন্বয়হীন ফুটবল মিলে ২০২৬ বিশ্বকাপ এখন ব্রাজিলের কোটি কোটি ভক্তের জন্য আরেকটা দীর্ঘস্থায়ী দীর্ঘশ্বাস ও বেদনার মহাকাব্য হয়ে রইল। একই সাথে সেই ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে জয় না পাওয়ার যে বন্ধ্যাত্ব, তাও অধরাই থেকে গেল সেলেসাওদের কাছে।

এক নজরে গত ৩৬ বছরে বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা: ১৯৯০ — ব্রাজিল ০-১ আর্জেন্টিনা (শেষ ষোলো)

১৯৯৪ — বিশ্বকাপ চ্যাম্পিয়ন

১৯৯৮ — ফ্রান্স ৩-০ ব্রাজিল (রানার্স-আপ)

২০০২ — কোরিয়া-জাপান বিশ্বকাপ (চ্যাম্পিয়ন)

২০০৬ — ব্রাজিল ০-১ ফ্রান্স (কোয়ার্টার ফাইনাল)

২০১০ — নেদারল্যান্ডস ২-১ ব্রাজিল (কোয়ার্টার ফাইনাল)

২০১৪ — ব্রাজিল ১-৭ জার্মানি (সেমিফাইনাল)

২০১৮ — ব্রাজিল ১-২ বেলজিয়াম (কোয়ার্টার ফাইনাল)

২০২২ — ক্রোয়েশিয়া ১ (৪)-১ (২) ব্রাজিল (কোয়ার্টার ফাইনাল)

২০২৬ — ব্রাজিল ১-২ নরওয়ে (শেষ ষোলো)


এ সম্পর্কিত আরো খবর