ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ

ফ্রান্স-স্পেন সেমিফাইনালের সম্মিলিত মূল্য ৩০০ কোটি ডলার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ সময় : ৬:২৩ পিএম

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। হাইভোল্টেজ এই মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরের এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘এএস’। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, দুই দলের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০০ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকারও ওপরে।

স্প্যানিশ সংবাদমাধ্যমটির দাবি, ফ্রান্স ও স্পেনের এই দ্বৈরথ ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল ম্যাচ। খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগত আর্থিক মূল্যের দিক থেকে এটি অতীতের ফুটবল ইতিহাসের সব বিশ্বকাপ সেমিফাইনালের রেকর্ডকেও অনায়াসে ছাড়িয়ে গেছে।

আকাশছোঁয়া এই আকাশচুম্বী দামের লড়াইয়ে দুই দলের মোট মূল্যের ব্যবধানটা প্রায় ৩৫ কোটি ডলারের। ফরাসি জাতীয় দলের মোট বাজারমূল্য যেখানে প্রায় ১৭৮ কোটি ডলার, সেখানে স্প্যানিশ দলটির বর্তমান মূল্য প্রায় ১৪৩ কোটি ডলার।

দলের সামগ্রিক মূল্যের মতো ব্যক্তিগত দামের লড়াইয়েও দুই শিবিরের ফুটবলারদের মধ্যে রয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। স্পেনের ১৭ বছর বয়সী তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল এই মুহূর্তে দুই দলের মধ্যে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়, যাঁর বর্তমান বাজারমূল্য প্রায় ২৩.৪ কোটি ডলার। অন্যদিকে, ফরাসি অধিনায়ক ও নতুন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের বাজারমূল্য প্রায় ২১ কোটি ডলার। এছাড়া দুই দলের দুই প্রতিভাবান মিডফিল্ডার মাইকেল ওলিসে ও পেদ্রি—দুজনেরই ব্যক্তিগত বাজারমূল্য প্রায় ১৭.৫ কোটি ডলার করে।

এই চার সুপারস্টার ছাড়াও দুই স্কোয়াডে এমন আরও সাতজন খেলোয়াড় আছেন, যাঁদের প্রত্যেকের ব্যক্তিগত বাজারমূল্য ১১.৭ কোটি ডলার বা তার চেয়ে বেশি। আর দুই দল মিলিয়ে ২২ জন খেলোয়াড়ের দাম অন্তত ৫.৮ কোটি ডলার। মজার বিষয় হলো, এই ২২ জন দামি খেলোয়াড়ের মধ্যে ১৫ জনই ফ্রান্সের এবং মাত্র ৭ জন স্পেনের। অর্থাৎ, এই মানের দামি খেলোয়াড়ের সংখ্যায় স্পেনের চেয়ে দ্বিগুণেরও বেশি এগিয়ে আছে ফরাসিরা।

মাঠের পজিশনভিত্তিক হিসাব করলে গোলপোস্টের নিচে অবশ্য বেশ এগিয়ে আছে স্পেন। ফ্রান্সের তিন গোলকিপারের সম্মিলিত বাজারমূল্য যেখানে প্রায় ৬.7 কোটি ডলার, সেখানে স্পেনের তিন গোলরক্ষকের মোট মূল্য প্রায় ১১.৪ কোটি ডলার। তবে রক্ষণভাগে স্পষ্ট আধিপত্য ফরাসিদের। ফ্রান্সের ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য ৪৭.৩ কোটি ডলার, বিপরীতে স্পেনের রক্ষণভাগের মূল্য প্রায় ৩৩.৭ কোটি ডলার।

মাঝমাঠ বা মিডফিল্ডের লড়াইয়ে আবার এগিয়ে আছে স্পেন। স্প্যানিশ মিডফিল্ডারদের মোট বাজারমূল্য প্রায় ৪৯.১ কোটি ডলার, যেখানে ফ্রান্সের মাঝমাঠের মূল্য প্রায় ৩৬.৫ কোটি ডলার। তবে দুই দলের আসল ও বড় ব্যবধান গড়ে দিয়েছে আক্রমণভাগ। স্পেনের ইয়ামালের একার দামই ২৩.৪ কোটি ডলার হলেও ফ্রান্সের উইঙ্গার ও স্ট্রাইকারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৮৭.৭ কোটি ডলার। বিপরীতে স্পেনের আক্রমণভাগের মোট বাজারমূল্য ৪৮.৮ কোটি ডলার। আক্রমণভাগের এই বিশাল আর্থিক ব্যবধানই ফ্রান্সকে সামগ্রিক বাজারমূল্যে স্পেনের চেয়ে বহুদূর এগিয়ে রেখেছে।


এ সম্পর্কিত আরো খবর