ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে রাঙ্গুনিয়ায় ত্রাণ বিতরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ সময় : ৭:১২ পিএম

পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের সহায়তায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গোচরা বাজার জেলেপাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ১৫০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

সোমবার (১৩ জুলাই) বিকেলে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মো. সেকান্দর হোসেন

এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দীন, মো. গোলাম রসুল, মো. বাদশা, মো. আলমগীর, মো. মোজাম্মেল, মো. রহমত উল্লাহ, মো. খোকা, মো. নাজিম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, টানা বর্ষণে রাঙ্গুনিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পাহাড়ধস এবং কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষের জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক পরিবার দৈনন্দিন খাদ্যসংস্থান নিয়েও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

বক্তারা আরও বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ধরনের সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন।

তারা সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দুর্যোগকবলিত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও সমন্বিত সহায়তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে কাজ না থাকায় পরিবার চালাতে চরম কষ্টে পড়েছিলেন। এ ধরনের সহায়তা তাদের জন্য সাময়িক স্বস্তি এনে দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর