ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

বাংলাদেশকে আরও আনন্দ দিতে চান স্কালোনি


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৯:৫৬ এএম

বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও আর্জেন্টিনার প্রতি এ দেশের সমর্থকদের উন্মাদনা আবারও আলোচনায় উঠে এসেছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশি সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, সুযোগ পেলে বাংলাদেশের মানুষকে আরও একটি আনন্দের মুহূর্ত উপহার দিতে চান।

সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটা আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।’

বিশ্বকাপজুড়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল, আতশবাজি এবং আলবিসেলেস্তে জার্সিতে রঙিন হয়ে ওঠার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম একাধিকবার উঠে এসেছে। হাজার হাজার কিলোমিটার দূরের এই অকৃত্রিম সমর্থন আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফকেও মুগ্ধ করেছে।

স্কালোনিও স্বীকার করেছেন, বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে। তার মতে, এত দূরের একটি দেশের মানুষের এমন নিবেদিত সমর্থন সত্যিই বিরল এবং অনুপ্রেরণাদায়ক।

এদিকে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতোমধ্যে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন।

এখন ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় লিওনেল স্কালোনির দল।


এ সম্পর্কিত আরো খবর