ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ফ্রান্স জয়ের পর ভাইরাল ইয়ামালের এক শব্দের পোস্ট


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ১০:০৮ এএম

বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। এই জয়ের পর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচ শেষে এক্সে (সাবেক টুইটার) তার করা একটি সংক্ষিপ্ত পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে।

ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় স্পেন। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের মতো তারকাদের নিয়ে গড়া ফ্রান্স নিজেদের সেরাটা খেলতে পারেনি। পুরো ম্যাচে স্পেনের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে কার্যত নিষ্প্রভ ছিল ফরাসিরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন।

ঐতিহাসিক এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের একটি ছবি প্রকাশ করেন লামিন ইয়ামাল। ছবিতে দুই হাত প্রসারিত অবস্থায় দেখা যায় তাকে। পোস্টটির ক্যাপশনে তিনি শুধু একটি শব্দ লেখেন— ‘আলহামদুলিল্লাহ’

সংক্ষিপ্ত হলেও পোস্টটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। স্পেনের সমর্থকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীরাও তরুণ এই ফুটবলারের পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা জানাতে থাকেন। অনেকেই এটিকে স্পেনের ফাইনালে ওঠার আনন্দ এবং কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে দেখছেন।

২০১০ সালে প্রথম ও একমাত্রবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। এরপর দীর্ঘ সময় ধরে আর ফাইনালে ওঠা হয়নি দলটির। এবার ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্প্যানিশরা।

ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচটি ছিল বিশ্বকাপ ইতিহাসে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় তুলে নিয়েছিল ফ্রান্স।

দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবার দেখা হওয়ায় সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল স্পেন। এবার আর কোনো ভুল করেনি তারা। দারুণ পারফরম্যান্সে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে পুরোনো হতাশা ঘুচিয়েছে স্পেন।

এখন বিশ্বকাপের শিরোপা জয়ের আর মাত্র এক ধাপ দূরে লামিন ইয়ামালরা। ফাইনালেও একই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে স্পেন।


এ সম্পর্কিত আরো খবর