ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বাতিল হওয়া পরীক্ষা ফের দেওয়ার সুযোগ

এইচএসসি পরীক্ষার্থীদের বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

পদার্থবিজ্ঞানে মিলবে পূর্ণ নম্বর


  • আপলোড সময় : বুধবার ১৫ জুলাই, ২০২৬ সময় : ৬:০০ পিএম

চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বিতর্কিত প্রশ্নে ভুলের কারণে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য পূর্ণ নম্বর দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত জানিয়েছে সরকার। আজ বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক জরুরি বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী জানান, দেশের সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়া, বন্যা পরিস্থিতি কিংবা অন্যান্য অনিবার্য কারণে যেসব পরীক্ষার্থী কোনো নির্দিষ্ট বিষয়ের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাঁদের জীবন থেকে একটি বছর নষ্ট হতে দেওয়া হবে না। এই সংক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময় অভিন্ন প্রশ্নপত্রে একই সাথে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদে বলেন, অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে দেশের পাঁচটি জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) ইতিমধ্যে চলমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে কেবল এই পাঁচ জেলাই নয়, এর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কিছু কিছু জেলাতেও বিচ্ছিন্নভাবে অনেক পরীক্ষার্থী চরম বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি বা পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়েছেন।

শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষার কথা বিবেচনা করে মন্ত্রী ঘোষণা করেন, যেসব পরীক্ষার্থী উদ্ভূত পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার যেকোনো বিষয়ে অনুপস্থিত ছিলেন, তাঁরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে এই বিশেষ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের জীবন রক্ষার্থেই এই অভূতপূর্ব সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে, চলতি এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে মারাত্মক ভুলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া কড়া শাস্তিমূলক ব্যবস্থার কথা সংসদকে জানান মন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়ন এবং ত্রুটিপূর্ণ প্রশ্ন বিতরণের সাথে জড়িত ও দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই চিহ্নিত করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা দূর করে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় যে দুটি প্রশ্নে (৬ নম্বর এবং ৭ নম্বর প্রশ্ন) ভুল ধরা পড়েছিল, সেই দুটি প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করা বা না করা নির্বিশেষে সব পরীক্ষার্থীকেই পূর্ণ নম্বর দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা স্বস্তি ফিরে পেয়েছেন, অন্যদিকে পরীক্ষা দিতে না পারা হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন বড় ধরনের অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পেল।


এ সম্পর্কিত আরো খবর