ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বিদায়ের বেদনায় মাঠেই মেজাজ হারালেন বেলিংহাম, বারকোকে চড়!


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ সময় : ৯:০৭ পিএম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রোমাঞ্চকর সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গের বেদনায় মাঠেই মেজাজ হারালেন ইংলিশ ফুটবল তারকা জুড বেলিংহাম। ম্যাচের শেষ বাঁশি বাজার পর আলবিসেলেস্তেদের তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকোর মাথায় চড় মেরে বসেন রিয়াল মাদ্রিদের এই হাইপ্রোফাইল মিডফিল্ডার। বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফর্ম করা বেলিংহামের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে এই মুহূর্তে তোলপাড় চলছে পুরো ফুটবল বিশ্বে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও ক্লিপ দ্রুত ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, সেমিফাইনালে পরাজয়ের পর মাঠের এক প্রান্তে বেশ বিষণ্ণ মনে দাঁড়িয়ে ছিলেন বেলিংহাম। ঠিক সেই মুহূর্তে ম্যাচ জয়ের উল্লাস করতে করতে তাঁর দিকে এগিয়ে আসেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার ভ্যালেন্টিন বারকো। প্রতক্ষ্যদর্শীদের মতে, বারকো থ্রি-লায়ন্স শিবির এবং বেলিংহামকে উদ্দেশ্য করে কোনো একটি মন্তব্য ছুড়ে দেন। আর তাতেই নিজের আবেগ ধরে রাখতে না পেরে ক্ষিপ্ত হয়ে বারকোর মাথায় সজোরে আঘাত করেন বেলিংহাম। পাল্টা জবাব হিসেবে বারকোও তাৎক্ষণিকভাবে তাঁকে ধাক্কা মারেন। পরিস্থিতি আরও জটিল রূপ নেওয়ার আগেই মাঠে উপস্থিত অন্য খেলোয়াড় এবং স্টাফরা দ্রুত এগিয়ে এসে দুজনকে দুদিকে সরিয়ে নেন।

বুধবারের এই হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটিতে একটা সময় জয়ের সুবাস পাচ্ছিল ইংল্যান্ডই। তবে ম্যাচের শেষ ভাগে দৃশ্যপট সম্পূর্ণ বদলে দেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তাঁর জাদুকরি দুটি অ্যাসিস্টে মাত্র ৭ মিনিটের ব্যবধানে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্তিনেস আর্জেন্টিনার পক্ষে গোল করে এক নাটকীয় জয় নিশ্চিত করেন।

এমন হৃদয়বিদারক ও নাটকীয় হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশা লুকাতে পারেননি জুড বেলিংহাম। তিনি জানান, দিনটি তাঁদের পুরো দলের জন্য অত্যন্ত বেদনার এবং শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ লড়াই করেও তাঁরা কাঙ্ক্ষিত সাফল্য পাননি।

এদিকে এই হারের পর রক্ষণাত্মক কৌশলের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে কেন তিনি অতি-রক্ষণাত্মক কৌশল বেছে নিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন বোদ্ধারা। তবে নিজের ফুটবলীয় সিদ্ধান্তকে জোরালোভাবে ডিফেন্ড করে টুখেল জানান, দলের রক্ষণভাগকে সামাল দেওয়ার এবং লিড ধরে রাখার জন্যই তিনি সেই মুহূর্তে কৌশল পরিবর্তন করেছিলেন।

সেমিফাইনালে হেরে বিদায় নিলেও ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনই পুরোপুরি শেষ হচ্ছে না। আগামী শনিবার টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিশ্বমঞ্চের আরেক পরাশক্তি ফ্রান্সের মুখোমুখি হতে হবে টমাস টুখেলের শিষ্যদের।


এ সম্পর্কিত আরো খবর