ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বিশ্বের সবচেয়ে নোংরা দল আর্জেন্টিনা: ফাইনালের আগে স্প্যানিশ সাংবাদিকের তোপ


  • আপলোড সময় : শনিবার ১৮ জুলাই, ২০২৬ সময় : ৬:১১ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার পারদ চড়ানো উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের মহাযুদ্ধ শুরু হওয়ার আগেই মাঠের বাইরে এক বড় বিতর্কের জন্ম দিলেন স্পেনের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রবার্তো গোমেজ। স্প্যানিশ গণমাধ্যম রেডিও মার্কার জনপ্রিয় অনুষ্ঠান ‘লা ত্রিবু’-তে অংশ নিয়ে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আলবিসেলেস্তেদের সরাসরি ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে নোংরা দল’ হিসেবে আখ্যা দিয়েছেন এই সাংবাদিক।

রবার্তো গোমেজ বিতর্ক উসকে দিয়ে বলেন, ‘বিশ্ব ফুটবলের দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনাই সবচেয়ে নোংরা ফুটবল খেলা জাতীয় দল। মাঠের ভেতর তাদের কিছু কিছু ফুটবলারের আচরণ রীতিমতো সহিংসতার কাছাকাছি চলে যায়। এটি অত্যন্ত সহিংস একটি দল।’ তবে এমন কড়া সমালোচনার পাশাপাশি বাস্তবতাকে মেনে নিয়ে তিনি এও স্বীকার করেছেন যে, আর্জেন্টিনার মতো লড়াকু ও কঠিন প্রতিপক্ষ বিশ্ব ফুটবলে দ্বিতীয়টি নেই। তাই তাদের হারিয়ে ট্রফি জেতা স্পেনের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হবে।

আর্জেন্টিনাকে নোংরা দল বললেও নিজের দেশ স্পেনের বিশ্বজয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী গোমেজ। তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘আমি নিশ্চিত, এবার স্পেনই সোনালি বিশ্বকাপ জিতবে। তবে এই শিরোপা উঁচিয়ে ধরতে আমাদের ভীষণ কঠিন এক লড়াইয়ের মুখোমুখি হতে হবে।’ চলতি টুর্নামেন্টে স্পেনই সবচেয়ে দৃষ্টিনন্দন ও সুন্দর ফুটবল খেলছে বলে দাবি করেন তিনি।

ফাইনালিস্ট দুই দলের মাস্টারমাইন্ডদের মূল্যায়ন করতে গিয়ে গোমেজ স্পেনের লুইস দে লা ফুয়েন্তেকে এবারের বিশ্বকাপের সেরা কোচ হিসেবে অবিহিত করেন। তবে প্রতিপক্ষ শিবিরের ডাগআউটে থাকা আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনিকেও ‘অসাধারণ’ বলে কুর্নিশ জানাতে ভুল করেননি তিনি।

আগামীকাল রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের এই কাঙ্ক্ষিত ফাইনাল। যেখানে একদিকে থাকবে আর্জেন্টিনার অদম্য, হার না মানা মানসিকতা আর অন্যদিকে স্পেনের ঐতিহ্যবাহী টিকিটাকা ও আধুনিক ফুটবল কৌশলের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। মাঠের এই দ্বৈরথের আগে রবার্তো গোমেজের এমন মন্তব্য দুই দলের ভক্তদের মাঝে উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর