ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

‘মেসিকে আটকানো অসম্ভব’—উত্তরসূরিদের স্পেন কিংবদন্তি ইনিয়েস্তা


  • আপলোড সময় : রবিবার ১৯ জুলাই, ২০২৬ সময় : ৪:৩৪ পিএম

লিওনেল মেসি মাঠের সবুজ ঘাসে ঠিক কী করতে পারেন, তা ফুটবল বিশ্বের কারও অজানা নয়। বিশেষ করে প্রতিপক্ষের কোচদের কাছে তিনি এক চিরন্তন গোলকধাঁধা। আর্জেন্টিনার এই জাদুকরী অধিনায়ককে আটকানোর জন্য প্রতি ম্যাচের আগেই নিখুঁত সব পরিকল্পনা করেন বিশ্বের বাঘা বাঘা কোচেরা। কিন্তু মাঠের লড়াইয়ে নেমে শেষ পর্যন্ত কেউই তা বাস্তবায়ন করতে পারেন না। প্রতিপক্ষের সব রক্ষণাত্মক হিসাব-নিকাশ এক নিমিষেই উল্টিয়ে দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে নিজের ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও ঠিক একই ম্যাজিক দেখিয়ে চলেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

তা না হলে ৩৯ বছর বয়সী এই খুদে প্লে মেকারের কাছে পরাস্ত হয়ে প্রতিপক্ষ কোচের মুখ থেকে এমন স্তুতিবাক্য আসত না। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর খোদ ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ম্যাচ শেষে তিনি আক্ষেপ ও মুগ্ধতা প্রকাশ করে বলেছেন, "আপনি কৌশল খাটিয়ে হয়তো তাকে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত পুরোপুরি আটকে রাখতে পারবেন, কিন্তু প্রতিপক্ষের সব পরিকল্পনা ধূলিসাৎ করে দেওয়ার জন্য মেসির মাত্র ৫ সেকেন্ডই যথেষ্ট। আমরা মাঠের লড়াইয়ে এমন একজন অবিশ্বাস্য ফুটবলারের কাছে হেরেছি, যে ৩৯ বছর বয়সেও ফুটবল খেলাটাকে প্রতিনিয়ত নতুন করে সংজ্ঞায়িত করে চলেছে। এর অর্থ আর কিছুই নয়—নিজের চোখের সামনেই ফুটবলের এক জীবন্ত ইতিহাস তৈরি হতে দেখা।"

চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে গোল করানোর পাশাপাশি গোল করায় মেতে আছেন তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৮টি দর্শনীয় গোলের বিপরীতে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি অ্যাসিস্ট। আজ বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচ হওয়ায় শিরোপার মঞ্চে মেসি যে আরও অনেক বেশি ভয়ংকর ও বিধ্বংসী হয়ে উঠবেন, সেটাই স্বাভাবিক। ফাইনালের আগে তাকে থামানোর কৌশল নিয়ে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, "মেসি এমন এক অনন্য খেলোয়াড় যাকে একজন মাত্র ডিফেন্ডার দিয়ে কোনোভাবেই থামানো সম্ভব নয়। তাকে যদি রুখতে হয়, তবে পুরো দলকে দলগতভাবে এক হয়ে কাজ করতে হবে।"

তবে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের এই কৌশলের সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন স্পেনের সাবেক মিডফিল্ডার ও বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেয়েস ইনিয়েস্তা। স্পেনের এই বিশ্বকাপজয়ী তারকার মতে, মেসিকে আদতে থামানো অসম্ভব। তাই মেগা ফাইনালের আগে তিনি নিজের দেশের উত্তরসূরিদের পরামর্শ দিয়েছেন, মেসিকে থামানোর পেছনে শক্তি অপচয় না করে বরং নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক খেলা দিয়েই আর্জেন্টিনাকে চাপে ফেলতে।

নিউ ইয়র্কে স্পেনের একটি জনপ্রিয় রেডিওকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বার্সেলোনার সাবেক এই কিংবদন্তি বলেন, "লিওনেল মেসিকে মাঠের ভেতর পুরোপুরি আটকিয়ে রাখা অসম্ভব। এই চেষ্টা করার চেয়ে বরং স্পেন নিজেদের স্বাভাবিক ও চেনা খেলা উপহার দিয়ে আর্জেন্টিনাকে শুরু থেকেই চাপে রাখুক। আর ম্যাচে গোল করার যে সুযোগগুলো তৈরি হবে, তা স্ট্রাইকাররা নিখুঁতভাবে কতটা কাজে লাগাতে পারে, ফাইনালে সেটাই আসল ব্যবধান গড়ে দেবে।"

নিজের সাবেক বার্সেলোনা সতীর্থ মেসিকে বর্ণনা করার মতো কোনো ভাষা জানা নেই ইনিয়েস্তার। টুপি খোলা শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টাইন জাদুকরকে নিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, "মেসিকে বিশেষায়িত করার মতো কোনো উপযুক্ত শব্দ আমার জানা নেই, কিংবা আমি ঠিক জানি না কীভাবে তাকে বর্ণনা করব। প্রতি ম্যাচে মাঠে তার জেতার যে অদম্য সংকল্প, আত্মবিশ্বাস এবং সে দলের জন্য যা কিছু করে—তার জন্য তাকে শুধু টুপি খোলা অভিবাদন ও সর্বোচ্চ সম্মান জানাতে পারি।"


এ সম্পর্কিত আরো খবর