ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

লালমনিরহাটে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৭:৪২ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুকাইয়া খাতুন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নামুড়ী চন্দ্রপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রুকাইয়া খাতুন ওই গ্রামের মো. রতন মিয়া ও রেহেনা বেগম দম্পতির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালের দিকে রুকাইয়া বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত এসে তাকে পানি থেকে উদ্ধার করেন। উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির নানা মজিদুল হক আদিতমারী থানায় একটি অপমৃত্যু (ইউডি) সংক্রান্ত লিখিত আবেদন জমা দিয়েছেন। দায়েরকৃত আবেদনে তিনি উল্লেখ করেন যে, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই পরিবারের দাবির প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি চাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর