ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাঙ্গুনিয়ার সরফভাটায় সালিশ চলাকালে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু


  • আপলোড সময় : শনিবার ২৫ জুলাই, ২০২৬ সময় : ৭:৫৭ পিএম

পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুল মালেক (৫৫)-এর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে একটি সালিশি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে একটি বিষয়ে সালিশি বৈঠক চলাকালীন সময়ে হঠাৎ দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সাবেক মেম্বার আবদুল মালেক মাটিতে পড়ে যান। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে ইছাখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুল মালেকের এই অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যুকে ঘিরে এলাকায় নানা সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এলাকাবাসীর একাংশের মতে এটি একটি রহস্যজনক মৃত্যু হলেও, নিহতের স্বজন ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সালিশ চলাকালে তাঁকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে ময়নাতদন্ত ও সার্বিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশী তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও আসল রহস্য জানা সম্ভব হবে।


এ সম্পর্কিত আরো খবর