ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দেন মেসি


  • আপলোড সময় : রবিবার ২৬ জুলাই, ২০২৬ সময় : ১০:২৩ এএম

ক্রীড়া ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতিটি সতীর্থকে বিশেষ উপহার দিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেই উপহারের বিষয়টি প্রকাশ্যে এসেছে ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বোয়ার্সের একটি ভিডিওর মাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বোয়ার্স সেনেসির নাম লেখা একটি বিশেষভাবে তৈরি ব্যাগ খুলে ভেতরের উপহারগুলো দেখান। তিনি জানান, বিশ্বকাপ শেষে সেনেসি ব্যাগটি নিয়ে ফিরেছিলেন এবং নিরাপদে রাখার জন্য তার কাছেই দিয়েছিলেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-এর তথ্য অনুযায়ী, মেসি শুধু সেনেসিকেই নয়, আর্জেন্টিনা দলে থাকা প্রত্যেক সতীর্থকে একই ধরনের উপহার দিয়েছেন। প্রতিটি ব্যাগে সংশ্লিষ্ট খেলোয়াড়ের নাম লেখা ছিল এবং বাইরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো সংযুক্ত ছিল।

বোয়ার্স ভিডিওতে বলেন, এটি ছিল মেসির পক্ষ থেকে পুরো দলের জন্য বিশেষ উপহার। তিনি ব্যাগের ভেতরে থাকা সামগ্রী একে একে দেখিয়ে জানান, সেখানে ছিল মেসির নিজস্ব ব্র্যান্ডের তৈরি সোনালি রঙের একটি থার্মাল ফ্লাস্ক, তার সঙ্গে মিলিয়ে একটি কাপ এবং একটি চামচ। এছাড়া আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় তৈরিতে ব্যবহৃত ইয়ার্বা চা-পাতার একটি প্যাকেটও রাখা হয়েছিল।

ভিডিওতে বোয়ার্স আরও জানান, সেনেসি তাকে উপহারগুলো যত্ন করে রাখতে বলেছিলেন এবং পরে মায়ামিতে গিয়ে সেগুলো ফেরত দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই ভিডিও প্রকাশের পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নেটিজেনরা মেসির এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকের মতে, এটি শুধু একটি উপহার নয়, বরং দলের প্রতি অধিনায়কের আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের প্রতীক। বিশ্বকাপের মতো বড় আসরের আগে সতীর্থদের প্রতি এমন আন্তরিক আচরণ দলের বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মত প্রকাশ করেছেন অনেকে।

বিশ্বকাপজুড়ে দারুণ পারফরম্যান্স করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের বিপক্ষে নিজেদের সেরা খেলাটি উপহার দিতে পারেনি লিওনেল মেসির দল। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেররান তোরেসের একমাত্র গোলে জয় তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় স্পেন।

ফাইনালে পরাজয়ের হতাশা থাকলেও টুর্নামেন্টজুড়ে দলের নেতৃত্ব, মাঠের পারফরম্যান্স এবং সতীর্থদের প্রতি মেসির এই আন্তরিক আচরণ সমর্থকদের কাছে নতুন করে প্রশংসিত হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর