ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জুলাই শহীদদের স্মরণে রাজশাহী কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প


  • আপলোড সময় : রবিবার ২৬ জুলাই, ২০২৬ সময় : ৫:৪৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আলী রায়হান ও সারাদেশের জুলাই শহীদদের স্মরণে রাজশাহী কলেজে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর। ক্যাম্পে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিভিন্ন বিভাগের চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি মো. ইমরান নাজির বলেন, শহীদ আলী রায়হান ও জুলাই শহীদদের স্মরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা।

তিনি জানান, ক্যাম্পে গাইনি, চর্মরোগ, মেডিসিন, ডেন্টাল, ব্লাড টেস্টসহ মোট ১০টি বিভাগে অভিজ্ঞ চিকিৎসকেরা সেবা দিচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

ইমরান নাজির বলেন, “আমরা মানবতার বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। সাধারণ শিক্ষার্থীরা যাতে সহজেই মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা এই মেডিকেল ক্যাম্প থেকে সেবা গ্রহণ করে উপকৃত হোক।”

আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে প্রায় ১৫ জন চিকিৎসক স্বেচ্ছাসেবক হিসেবে চিকিৎসাসেবা প্রদান করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি বেশি হওয়ায় বিকেল পর্যন্ত সেবা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রাখা হয়।

চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্য পরামর্শ, প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান-সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দিগন্ত মিলন বলেন, দীর্ঘদিন ধরে ঘাড় ও মাথাব্যথার সমস্যায় ভুগছিলেন তিনি। ক্যাম্পে চিকিৎসকেরা মনোযোগ দিয়ে তার সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ দিয়েছেন। একই ধরনের চিকিৎসা বেসরকারি হাসপাতালে নিতে গেলে অনেক খরচ হতো বলেও জানান তিনি।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক ডা. শাকিব বান্না, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সিফাত আল মাহমুদ, রাজশাহী কলেজ শাখার সভাপতি ড. মো. মোশাররফ হোসেনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এ সম্পর্কিত আরো খবর