ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল


  • আপলোড সময় : সোমবার ২৭ জুলাই, ২০২৬ সময় : ৩:৩২ পিএম

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৭ জুলাই) রংপুর বাস টার্মিনাল এলাকায় নির্মিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলীয় সিদ্ধান্ত ও কৌশলগত আলোচনার ভিত্তিতেই নির্ধারিত সময়ে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে দলীয় মনোনয়ন দেওয়া হবে।

রাজনৈতিক অঙ্গনের নানা আলোচনার সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, যারা বিএনপিকে 'ফ্যাসিবাদ' বলে আখ্যায়িত করার চেষ্টা করে, মূলত তাদের রাজনৈতিক দূরদর্শিতা ও জ্ঞানের অভাব রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি একটি অত্যন্ত গণতান্ত্রিক দল। আর জামায়াতে ইসলামী কতটুকু গণতান্ত্রিক দল—তা নিয়ে তাদের দলের নেতারাই চিন্তাভাবনা ও মূল্যায়ন করবেন।

বিআরডিবির ভবন উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিএনপির স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিআরডিবি কার্যালয় উদ্বোধন শেষে মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত পল্লী মেলার শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা এবং ক্ষুদ্র ঋণের চেক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।


এ সম্পর্কিত আরো খবর