ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

নবাবগঞ্জে ১ হাজার ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস


  • আপলোড সময় : সোমবার ২৭ জুলাই, ২০২৬ সময় : ৬:২১ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবৈধ চায়না দুয়ারী (শয়তান) জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জব্দ করা এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের হাসখোলা বিল এবং কুশদহ ইউনিয়নের বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে এসব চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী জালগুলো ধ্বংস করা হয়েছে।

জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং নবাবগঞ্জ থানার এসআই নুরুজ্জামান।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, চায়না দুয়ারী বা শয়তান জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ এবং বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। ফলে প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সরকারি আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ আহরণের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, অবৈধ জাল ব্যবহার করে কেউ যাতে জলাশয় থেকে মাছ আহরণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মৎস্যসম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়দের মতে, চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে শুধু মাছ নয়, বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ ধরনের জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা।



এ সম্পর্কিত আরো খবর