ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বীর মুক্তিযোদ্ধা ছালে আহাম্মদের ইন্তেকাল


  • আপলোড সময় : সোমবার ২৭ জুলাই, ২০২৬ সময় : ৮:১২ পিএম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক জয়েন্ট ডাইরেক্টর জনাব ছালে আহাম্মদ আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে ২৭ জুলাই রাত ১টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুম ছালে আহাম্মদ রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের ১৯৬৪ সালের কৃতি শিক্ষার্থী ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি রাঙ্গুনিয়ার যুদ্ধকালীন কমান্ডারের দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ অফিসার্স অ্যাসোসিয়েশন, ঢাকার কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতিও ছিলেন। এছাড়া তিনি স্বাধীনতা সংগ্রামে রাঙ্গুনিয়ার ১৯৭১ সালের স্মৃতিচারণমূলক ‘রাঙ্গুনিয়া ৭১-এর স্মৃতি’ বইয়ের লেখক।

রাঙ্গুনিয়া তথা বৃহত্তর হোসনাবাদের বিজয়নগরের এই কৃতি সন্তানের মৃত্যুতে খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর