ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে স্বামী পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ সময় : ৮:০১ পিএম

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ (২৮) নামে এক ভাংড়ি ব্যবসায়ী যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী আদরী বেগমের (২০) বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ওই যুবকের ক্ষতস্থানে আটটি সেলাই দেওয়া লেগেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে আহত যুবকের শ্বশুরবাড়ির এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুরে তাঁর শ্বশুরবাড়ি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী আদরী বেগম ওই গ্রামের বাদল শেখের মেয়ে।

ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করে বলেন, পরকীয়ার সন্দেহে স্ত্রী আদরী বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর পারিবারিক কোন্দল ও ঝগড়াবাজির সৃষ্টি হচ্ছিল। এর জেরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী আদরী বেগম হঠাৎ তাঁর বুকের উপরে চেপে বসে এবং ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা চালায়। এ সময় তাঁর আত্মচিৎকারে পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, জখম গুরুতর হওয়ায় ভুক্তভোগীর ক্ষতস্থানে ৮টি সেলাই প্রদান করা হয়েছে। সুস্থ হওয়ার পর এ ঘটনায় স্ত্রী আদরী বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রুবেল শেখ।

এদিকে ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রী আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। আটক হয়ে আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ঘটনাটি ঘটার পরপরই অভিযুক্ত স্ত্রী আদরী বেগমকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর