হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে
প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রে জানা গেছে, হামলাকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার পাশাপাশি নেতাকর্মীদের বেধড়ক মারধর করে
এ ঘটনায় রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জে অবস্থানরত এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন
তিনি লেখেন, হবিগঞ্জে তাঁদের নির্ধারিত জুলাই পদযাত্রা সফলভাবে শেষ করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রশস্ত্র, হকিস্টিক, রামদা ও চেইন নিয়ে অতর্কিত হামলা চালায়
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগে আরও বলেন, ঘটনার সময় পুলিশ ও র্যাবের উপস্থিতি থাকলেও তাঁরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে
এনসিপির পক্ষ থেকে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে