ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ফকিরহাটে চুরি হওয়া ১০ লাখ টাকার ১১ গরু উদ্ধার: গ্রেপ্তার ৩


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ জুলাই, ২০২৬ সময় : ৫:১৭ পিএম

বাগেরহাটের ফকিরহাটে চুরি হওয়া ১১টি ছোট-বড় গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ এবং এই সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাত ৩টা ৪০ মিনিটে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, ফকিরহাট থানার একটি গরু চুরির মামলার তদন্তে নেমে ইমরান শেখ (৪০) ও নাহিদ শেখকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। তাদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে ফকিরহাটের শিউলি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত খুলনা মেট্রো-ন-১১-২০২২ নম্বরের একটি পিকআপ উদ্ধার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।

এরপর প্রাপ্ত তথ্যের সূত্র ধরে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের আরিফ মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে। উক্ত বাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার করা হয় এবং একই সঙ্গে স্থান থেকেই আরিফ মোল্লাকে গ্রেপ্তার করতে সমর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাঘাত গ্রামের ইমরান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকড়া দক্ষিণপাড়ার নাহিদ শেখ (২৭) এবং খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের আরিফ মোল্লা (৩৮)।

পুলিশের নিকট থাকা তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এর মধ্যে ইমরান শেখের বিরুদ্ধে হত্যা, সঙ্গোপনে গৃহে প্রবেশ, চোরাই মাল গ্রহণ, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ মোট ছয়টি মামলা এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। অপর আসামি নাহিদ শেখের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চোরাই মাল গ্রহণ ও চুরির তিনটি মামলা রয়েছে। এছাড়া আরিফ মোল্লার বিরুদ্ধে চোরাই মাল গ্রহণ ও মারামারির অভিযোগে দুটি মামলা চলমান রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, চোরচক্রের মূল উপাটন এবং চোরাইকৃত গরু উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর