ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পুনরায় সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন হুমায়ুন করিম সিদ্দিক


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪০ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: হুমায়ুন করিম সিদ্দিক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বে দেওয়া সব নিয়োগ আদেশ বাতিল করে নতুন করে ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে প্রকাশিত রাষ্ট্রীয় এই পদের তালিকায় স্থান পেয়েছেন অ্যাডভোকেট মো: হুমায়ুন করিম সিদ্দিক। এর আগে তিনি প্রথম ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর এই দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন।

জানা গেছে, অ্যাডভোকেট মো: হুমায়ুন করিম সিদ্দিক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোঃ আব্দুল খালেক সরকার এবং মাতা বানু বেগম। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি মা-বাবার তৃতীয় সন্তান। তিনি স্থানীয় বাসুরিয়া শামসুন নাহার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জের হেমনগর ডিগ্রি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি রাজধানীর গ্রিন ইউনিভারসিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগে ভর্তি হয়ে সুনামের সাথে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনেই তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। আইনি শিক্ষাজীবন শেষ করে তিনি প্রথমে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস শুরু করেন। আইন অঙ্গনে দীর্ঘদিনের আইনি দক্ষতা ও পেশাগত বিচক্ষণতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ পদে তাঁকে পুনরায় পদায়ন করা হলো।

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় বহাল হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীসহ স্থানীয় সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ ও তাঁর সহকর্মীরা উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, তিনি তাঁর নতুন মেয়াদে অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের পক্ষে আইনি লড়াই পরিচালনা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


এ সম্পর্কিত আরো খবর