ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

জুলাই শহীদদের স্মৃতিতে ফুটবল উন্মাদনা

৪-৪ ড্রয়ের পর ট্রাইবেকারে জয়ী শিবগঞ্জ উপজেলা একাদশ


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৮:১৭ পিএম

শিবগঞ্জ-মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:

জুলাই শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে চির অমলিন করে রাখতে এবং তাঁদের আদর্শকে ছড়িয়ে দিতে বগুড়ার মোকামতলায় আয়োজিত 'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর দ্বিতীয় দিনের খেলা অভূতপূর্ব উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২ আগস্ট ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ক্রীড়াঙ্গন এক আনন্দমুখর জনসমুদ্রে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "জুলাইয়ের অকুতোভয় শহীদরা নিজেদের ব্যক্তিগত ভবিষ্যতের চিন্তা না করে দেশের সার্বিক মুক্তি ও স্বাধীনতা রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। রক্তে লেখা তাঁদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস কেবল স্মরণের বিষয় নয়, বরং এটি আমাদের আগামী প্রজন্মের সাহস, প্রজ্ঞা ও দেশপ্রেমের চিরন্তন অনুপ্রেরণা। খেলাধুলা তরুণদের মাঝে সুশৃঙ্খল জীবনবোধ, সহনশীলতা ও নেতৃত্ব শেখায় এবং তাঁদের মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। যে জাতি শহীদদের সম্মান দিতে জানে, সেই জাতি কখনো পথ হারায় না।" এমন অর্থবহ ও চমৎকার আয়োজনের জন্য তিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উদ্বোধকের বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, "জুলাই শহীদদের রক্তের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে তখনই, যখন আমরা তাঁদের স্বপ্নের বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। সরকার দেশের প্রান্তিক এলাকা পর্যন্ত ক্রীড়া অবকাঠামোর আধুনিকায়ন এবং গ্রামবাংলার লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিকশিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলাই শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করে আমাদের তরুণদের একতাবদ্ধ হতে হবে।"

টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় অংশগ্রহণকারী দুই দল এক দুর্দান্ত ও হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেয়। আক্রমণ ও পাল্টা আক্রমণে ভরপুর নির্ধারিত সময়ের খেলাটি শিবগঞ্জ একাদশ ও মোকামতলা একাদশের মধ্যে ৪-৪ গোলে ড্র থাকে। পরবর্তীতে রোমাঞ্চকর ট্রাইবেকারে জয়লাভ করে শিবগঞ্জ উপজেলা একাদশ।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম দিনে শিবগঞ্জ উপজেলা ভেন্যুতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচেও শিবগঞ্জ উপজেলা একাদশ ও মোকামতলা উপজেলা একাদশ ২-২ গোলে ড্র করেছিল।


এ সম্পর্কিত আরো খবর