বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটাসহ অবস্থান নিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার পর থেকে রংপুর মহানগরীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা বেরোবির প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করেন
ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা ‘তুমিও জান আমিও জানি, জামায়াত-শিবির সমকামী’, ‘শিবিরের চামড়া, তুলে নেব আমরা’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জামায়াত-শিবিরের ঠিকানা, রংপুরে হবে না’, ‘জামায়াত-শিবির দেখে যা, রাজপথে তোর বাবারা’, ‘হই হই রই রই, জামায়াত-শিবির গেলি কই’ ইত্যাদি ক্ষুব্ধ ও আক্রমণাত্মক স্লোগান দিতে থাকেন
সমাবেশে অংশ নেওয়া এক যুবদল কর্মী জানান, তাঁরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশ করে এখানে অবস্থান নিয়েছেন
তবে পাল্টাপাল্টি কর্মসূচির কথা থাকলেও একই সময় বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রশিবির কিংবা তাদের কোনো অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি
বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রসঙ্গে বেরোবির প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে
প্রক্টর আরও যোগ করেন, একটি রাজনৈতিক গ্রুপ ক্যাম্পাসের সামনে এবং অপর গ্রুপটি লালবাগ এলাকায় অবস্থান নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে