ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্টে খেলার আশায় শরিফুল, ডিসেম্বরে ফিরবেন সাকিব


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৪:৩৩ পিএম

অস্ট্রেলিয়া সিরিজ শুরুর ঠিক পূর্বমুহূর্তে একসঙ্গে জাতীয় দলের চার পেসারের ইনজুরি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কপালে চরম চিন্তার ভাঁজ ফেলেছে। তবে ইনজুরিতে থাকা পেসারদের সর্বশেষ শারীরিক অবস্থা ও মাঠে ফেরার হালনাগাদ তথ্যে খানিকটা স্বস্তি মিলছে। চোট কাটিয়ে কাঙ্ক্ষিত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেই দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় দল।


জিম্বাবুয়ে সফর চলাকালে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ মানের চোট পাওয়া শরিফুল ইসলাম বর্তমানে অনেকটাই সুস্থতার পথে। বর্তমানে তিনি একদিন পরপর নিয়মিত বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী ১২ আগস্ট নির্ধারিত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে তাকে।


অন্যদিকে, গ্রেড-২ সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত সফর থেকে ছিটকে গেছেন দলের গতিদানব নাহিদ রানা। তবে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া সফরে গিয়ে শিন বোন্ডের শরণাপন্ন হন তিনি। রানার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে চিকিৎসক জানিয়েছেন, তার বর্তমান অবস্থা সন্তোষজনক।


এক সপ্তাহের পূর্ণ বিশ্রামের পর দ্রুতই মাঠের ফিটনেসে ফিরতে শুরু করবে রানার পুনর্বাসন কার্যক্রম। পাশাপাশি দীর্ঘদিন ধরে চোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া তরুণ গতি তারকা তানজিম হাসান সাকিব সম্প্রতি নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেছেন। চিকিৎসকদের নির্দেশনায় বর্তমানে চার সপ্তাহের বাধ্যতামূলক বিশ্রামে রয়েছেন তিনি। সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে আগামী ডিসেম্বরের মধ্যেই পূর্ণ ফিট হয়ে আবার মাঠে গর্জে উঠবেন তরুণ এই পেসার।


এ সম্পর্কিত আরো খবর