ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালত চত্বরেই এনসিপির সাবেক নেতা সালাউদ্দিনকে ডিম মারল ছাত্রদল


  • আপলোড সময় : বুধবার ০৫ আগস্ট, ২০২৬ সময় : ৫:১৯ পিএম

সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তাঁকে কারাগারে নেওয়ার পথে ডিম ছুড়ে মারে ছাত্রদলের নেতাকর্মীরা।


আদালতের পরিদর্শক জানান, সালাউদ্দিনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে পুলিশের গাড়িতে তোলার সময় সেখানে অবস্থান নেওয়া কয়েকজন তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। পরে পুলিশ তাঁকে দ্রুত কারাগারে নিয়ে যায়।


এর আগে ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গত ৩১ জুলাই এনসিপি থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এরপর ২ আগস্ট তাঁর নামে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সর্বস্তরের মানুষের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিল। গ্রেপ্তারের খবর পেয়ে বগুড়া নগর ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ ও শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করে।


উল্লেখ্য, ২০২৫ সালের ২১ এপ্রিল ডিসি নিয়োগ-বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অবশ্য সেই অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।


এ সম্পর্কিত আরো খবর