ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,  ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিড গান ও ডোপ টেস্ট বন্ধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফন ঠেকানো নিয়ে যা বললেন তাসনিম জারা টঙ্গীর মাদ্রাসার ঘটনা নিয়ে আজহারীর দীর্ঘ স্ট্যাটাস, সুশাসনের আহ্বান দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭ গুলশানে কিংফিশারে মধ্যরাতের হানা: বিপুল অবৈধ মদ জব্দ মাদ্রাসায় শিশু নির্যাতন উদ্বেগজনক: ৯ মাসে শিকার ১০৯ শিশু পারমাণবিক অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: এলাকা ছাড়তে বহিরাগতদের কঠোর নির্দেশ

আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে গোপনে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:৩৫ পিএম

ভারতের সঙ্গে গোপনে আঁতাত ও সমঝোতা করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় দেশে ফেরানোর চক্রান্ত চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সরকারের এই রহস্যজনক ভূমিকার কারণেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং অস্থিতিশীলতা তৈরি হচ্ছে।


রোববার (২৫ অক্টোবর) বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে দলীয়করণের প্রতিবাদে রাজধানীর মিরপুরে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কর্মসূচিতে বক্তব্য রাখার সময় এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, সরকার ক্ষমতা রক্ষায় দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে গোপনীয় আঁতাত করছে। এই আঁতাতের সুযোগ নিয়েই বিগত স্বৈরাচারী শাসনের সহযোগী ও নিষিদ্ধ অশুভ শক্তিগুলো দেশে নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।


আসন্ন সিটি করপোরেশন নির্বাচন এবং স্থানীয় সরকার ব্যবস্থার প্রশাসকদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকারের আমলে বিভিন্ন সংস্থায় অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছেন। তারা সরকারী অর্থ ও সুযোগ-সুবিধা ব্যবহার করে নিজেদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন যা নির্বাচনি আচরণের চরম লঙ্ঘন।


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলীয় সুবিধাপ্রাপ্ত বা বেআইনিভাবে নিয়োগপ্রাপ্ত এসব প্রশাসকদের কোনোভাবেই সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না। একই সঙ্গে অবিলম্বে নিত্যপণ্যের সিন্ডিকেট ভেঙে দিয়ে জনগণের স্বস্তি ফেরানো এবং বিতর্কিত মন্ত্রীদের পদত্যাগের জোর দাবি জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর