ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৭:২৫ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় বাড়ির মূল ফটকের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং জানালার গ্লাস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাড়িটি।

বুধবার রাত আনুমানিক ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিবের পৈতৃক বাসভবনে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। এতে বাড়িটির জানালার কয়েকটি গ্লাস ভেঙে যায় এবং গেটের ওপরের অংশে স্পষ্ট পোড়া দাগ তৈরি হয়। তবে ঘটনাটি ঘটার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ও জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্তে গেটে আগুনের কালচে দাগের আলামত পাওয়া গেছে।

ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থার বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ অবস্থান নিয়েছে। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। আলামত সংগ্রহ শেষে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।


এ সম্পর্কিত আরো খবর