ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে দুই প্রজন্মের দুই সফল কর্মকর্তার কর্মময় স্মৃতিচারণ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫০ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

সময়ের ব্যবধান অনেক হলেও কর্মস্পৃহা, ন্যায়পরায়ণতা ও জনবান্ধব মানসিকতায় রূপগঞ্জবাসী খুঁজে পেয়েছে দুই প্রজন্মের দুই অনন্য প্রাশাসনিক ব্যক্তিত্বকে। একজন ১৯৮৩ সালের রূপগঞ্জ থানা নির্বাহী অফিসার আব্দুস সাত্তার, আর অন্যজন বর্তমান সময়ের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই প্রজন্মের এই দুই দূরদর্শী প্রশাসনিক কর্মকর্তা পারস্পরিক মতবিনিময় ও অতীত-বর্তমানের স্মৃতিচারণায় মেতে ওঠেন।

রূপগঞ্জের প্রবীণ সমাজপতি ও সুশীল সমাজের কাছে আব্দুস সাত্তার এক চিরস্মরণীয় নাম। ১৯৮৩ সালে দায়িত্ব পালনকালে রূপগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি, রূপগঞ্জ প্রেস ক্লাব এবং উপজেলা ক্রীড়া সংস্থাসহ অসংখ্য শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের গোড়াপত্তন ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বহু বছর পেরিয়ে গেলেও এলাকাবাসীর অন্তরে তাঁর অবদান আজো অমলিন।

অন্যদিকে বর্তমান ইউএনও মো. সাইফুল ইসলাম তাঁর তরুণসুলভ কর্মচাঞ্চল্য, সততা ও সাহসিকতা দিয়ে জয় করে নিচ্ছেন স্থানীয় মানুষের আস্থা। রূপগঞ্জের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, সরকারি জমি দখলদারদের উচ্ছেদ এবং আইনি শাসন প্রতিষ্ঠায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

দুই প্রবীণ ও নবীন কর্মকর্তার এই অভিজ্ঞতা বিনিময়কে স্থানীয়রা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। প্রশাসনিক নিষ্ঠা ও দৃঢ় প্রত্যয় নিয়ে এই দুই কর্মকর্তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন রূপগঞ্জের আপামর জনগণ।


এ সম্পর্কিত আরো খবর