ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০৯ অগাস্ট ২০২৬,  ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরের বঞ্চনা কাটিয়ে বগুড়ার ন্যায্য উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় তিন মন্ত্রীর আ.লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়েছে: সালাহউদ্দিন আহমদ মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা মতিঝিল ও সাভারে আইইডি উদ্ধারে বিদেশি অর্থায়নের ছায়া, সন্ধানে গোয়েন্দারা রবিবার কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কেনায় ভারত-চীনের ওপর ১০০% শুল্কের মার্কিন বিল পাস রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক: মার্কিন সিনেটে বিল পাস ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

র‍্যাবের পর ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ‘জেআইসি’ পরিদর্শনে ট্রাইব্যুনাল


  • আপলোড সময় : শনিবার ০৮ আগস্ট, ২০২৬ সময় : ১১:৩৫ এএম

র‍্যাবের গোপন আস্তানা পরিদর্শনের ধারাবাহিকতায় এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে অবস্থিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) সরেজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ও প্রসিকিউশন টিম। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় এই গুরুত্বপূর্ণ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ সরকারের শাসনকালে সংঘটিত গুম, অন্যায় আটক ও শারীরিক-মানসিক নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার সুষ্ঠু বিচারের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে। বিশেষ এই টিমে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত থাকবেন।

প্রসিকিউশন দলটির নেতৃত্বে থাকছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর সঙ্গে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলাম অংশ নেবেন। বিচারিক স্বচ্ছতা বজায় রাখতে আদালতের পূর্বানুমতি সাপেক্ষে আসামিপক্ষের আইনজীবীদেরও এই পরিদর্শনে যুক্ত থাকার সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় অবস্থিত র‍্যাব-১ সদর দপ্তরের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনাল। সে সময় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ছোট-বড় মোট ২৯টি কক্ষ ঘুরে দেখেন এবং সেখানে থাকা ৭টি ডেথ সেলে বন্দিদের ওপর নির্যাতনের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন।

উল্লেখযোগ্য যে, গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে বিরোধী রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের অভিযোগের সত্যতা অনুসন্ধানে র‍্যাব, ডিজিএফআই এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) গোপন বন্দিশালাগুলো সরেজমিনে পরিদর্শনের অনুমতি নির্দেশ প্রদান করেন ট্রাইব্যুনাল-১।


এ সম্পর্কিত আরো খবর