ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ক্যাটারিং ট্রাকে চড়ে উড়োজাহাজ বদল: ট্রাম্পের তুরস্ক ত্যাগের নাটকীয় রূপকথা দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে করলেন রোনালদো-জর্জিনা নির্ধারিত এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না হকাররা: ডিএসসিসি প্রশাসক ৭ থেকে ৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজ চালানো কঠিন হবে: ফায়ার সার্ভিস ডিজি বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী সিলেটে আবাসিক এলাকার বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার বরিশাল আদালত চত্বরে সকালে ককটেল বিস্ফোরণ, আইনজীবীদের মাঝে চরম আতঙ্ক

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ


  • আপলোড সময় : মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ সময় : ৮:০৩ পিএম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে। সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নতুন শীর্ষ নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক জোর আলোচনা শুরু হয়েছে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাবি শাখার নতুন কমিটিও আলোর মুখ দেখতে পারে। ২০২৪ সালের মার্চে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি ও নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই রাজনৈতিক পরিবর্তনের কারণে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়।


ঢাবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন সেশনের একঝাঁক রাজপথের সক্রিয় নেতার নাম শীর্ষ আলোচনায় রয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আছেন:


  • ২০১৩-১৪ সেশন: যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, গাজী মোহাম্মদ আল-আমীন এবং সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।

  • ২০১৪-১৫ সেশন: বিজয় একাত্তর হলের সাবেক সাধারণ সম্পাদক বি এম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান ও আলমগীর হোসেন আলম।

  • ২০১৫-১৬ সেশন: যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় ও আবিদুল ইসলাম খান।

  • ২০১৬-১৭ সেশন: সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, প্রচার সম্পাদক তানভীর হাসান ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসান।

  • ২০১৭-১৮ সেশন: আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক এবং সাইফুল্লাহ সাইফ।

ছাত্রদলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানসহ রাজপথের আন্দোলন-সংগ্রামে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে নতুন কমিটি গঠন করা হচ্ছে। বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, সংগঠনের গতিশীলতার স্বার্থে নিয়মিত পরিবর্তনের অংশ হিসেবেই এই নতুন কমিটি আসছে।


এ সম্পর্কিত আরো খবর