ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১২ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন যুবদল নেতা পরিচয়ে ৫০ শতাংশ চাঁদা দাবি, পুলিশের সামনে প্রকৌশলীকে মারধর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলল ডিবি ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ বললেন চিফ প্রসিকিউটর কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি বিপ্লব, ইকবাল, সুদীপ ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কাদের-সাদ্দামসহ আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তি চাইল প্রসিকিউশন সিলেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৫:৩৮ পিএম

নীলফামারী প্রতিনিধি 

গ্রামবাসীর অর্থায়নে নির্মিত একটি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার ও তাঁর সফরসঙ্গী জামায়াত নেতারা। পরিদর্শনের সময় অতিরিক্ত ভিড়ে সাঁকোর একাংশ ভেঙে নদীতে পড়ে যান নেতাকর্মীদের অনেকেই। তবে এ ঘটনায় সংসদ সদস্য অল্পের জন্য রক্ষা পেলেও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।


বুধবার (১২ আগস্ট) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, নাউতারা নদীর নাটাবাড়ী অংশে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সেতু না থাকায় দুই পারের বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এই ভোগান্তি নিরসনে স্থানীয় এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার তাঁর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নবনির্মিত সাঁকোটি পরিদর্শনে যান।


এমপির আগমন উপলক্ষ্যে সাঁকোর ওপর একসঙ্গে অতিরিক্ত মানুষ উঠে পড়ায় অতিরিক্ত চাপে কাঠের সাঁকোটির পেছনের অংশ হঠাৎ ভেঙে নদীতে ভেঙে পড়ে। এতে এমপির সঙ্গে থাকা জামায়াতের কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে যান। তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার যে অংশটিতে দাঁড়িয়েছিলেন, সেটি না ভাঙায় তিনি অলৌকিকভাবে রক্ষা পান।


দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার জানান, এলাকাবাসী নিজেদের উদ্যোগে একটি কাঠের সেতু তৈরি করেছিল। সেটি দেখতে গিয়ে সাঁকোটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পেছন থেকে ভেঙে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন নদীতে পড়ে যান এবং তিনজন সামান্য আহত হয়েছেন। তবে কারো অবস্থাই গুরুতর নয়।


ঘটনাস্থলে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে এমপি আব্দুস সাত্তার জানান, নাউতারা নদীর ওপর একটি স্থায়ী সরকারি সেতু নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


এ সম্পর্কিত আরো খবর