ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থাইল্যান্ডে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের উদ্যোগ দেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর রাজপথ থেকেই যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: পানিসম্পদ মন্ত্রী বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয়: মাহ্দী আমিন আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ আই ও প্রযুক্তি রূপান্তরের যুগে তরুণরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যেই বন্ধ হবে শপিং মল ও দোকানপাট ২৮ জন শিক্ষকের ৩২ পরীক্ষার্থী, তাড়াশের দুই মাদ্রাসায় পাসের হার শূন্য ১৭ জন শিক্ষক, ১৮ জন শিক্ষার্থী, পাস করেনি কেউ

নিজ অর্থায়নে সরিষাবাড়ীর গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার


  • আপলোড সময় : বুধবার ১২ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪৫ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে 

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে মিমকো জুটমিল ও মডেল স্কুল গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে ছিল। বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে। দীর্ঘদিনের এই জনদূর্ভোগ লাঘবে অবশেষে এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ লিটন তালুকদার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়ড়া ব্রীজ পাড় থেকে মিমকো জুট মিল হয়ে পোগলদিঘা মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপটল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যমুনা সিটি পার্কের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। বিভিন্ন স্থানে একাধিক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে মানুষ ও যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে ছিলো। বিষয়টি জানার পর পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ভাঙাচোরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই ব্যক্তিগত অর্থায়নে সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রাস্তা সংস্কার কাজের উদ্ভোধনে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি মজিবর রহমান লিটন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক হাসান তালুকদারসহ স্থানীয় সুধিজন। স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লিটন তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

​এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার বলেন, "জনগণের দূর্ভোগ দেখে আমি নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেই। এটি আমার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আমি বিশ্বাস করি, রাজনৈতিক দায়িত্বের বাইরেও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকেই আমি এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। 



এ সম্পর্কিত আরো খবর