ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,  ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসান ও এবাদতের তোপ, প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫৫ এএম

বাংলাদেশের গতি তারকা এবাদত হোসেনের দুর্দান্ত স্পেলে ক্যাচ মিসের হতাশাও ভুলে আনন্দে মেতেছে বাংলাদেশ শিবির। ১৭তম ওভারে নিশ্চিত আউটের সুযোগ হাতছাড়া হওয়ার পরও দমে যাননি এই ডানহাতি পেসার। নিজের ঠিক পরের ওভারেই সফরকারী অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মার্নাস ল্যাবুশেনকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এবাদত।


ইনিংসের ১৭তম ওভারে এবাদত হোসেনের বলে স্লিপে এক সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন স্টিভেন স্মিথ। সে সময় তৃতীয় স্লিপে ফিল্ডিং করছিলেন তানজিদ তামিম। একেবারেই বলের জায়গায় দাঁড়িয়ে থেকেও বলটি হাতে জমাতে ব্যর্থ হন তানজিদ। সহজ এই ক্যাচ মিসের হতাশায় মাঠে দাঁড়িয়ে মাথায় হাত তুলে ফেলেছিলেন বাংলাদেশ দলের সব খেলোয়াড় ও সমর্থকরা। তবে এই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি গতিদানব এবাদত। নিজের পরের ওভারেই বাংলাদেশ শিবিয়রে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেন তিনি।


১৯তম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে নিখুঁত গুড লেংথে রেখেছিলেন এবাদত। সুইং ও লেংথ সামলাতে না পেরে জায়গায় দাঁড়িয়ে আলতো করে ডিফেন্স করার চেষ্টা করেন ল্যাবুশেন। ব্যাটের বাইরের দিকের কানায় (আউটসাইড এজ) লেগে বল সোজা চলে যায় দ্বিতীয় স্লিপে। এবার আর কোনো সুযোগ মিস হয়নি, সেখানে অবস্থানরত ফিল্ডার নাজমুল হোসেন শান্ত দারুণ দক্ষতায় ক্যাচটি তালুবন্দী করেন। উইকেটে থিতু হওয়ার আগেই ল্যাবুশেনকে ফিরতে হয় সাজঘরে। সাজঘরে ফেরার আগে ২০ বল মোকাবিলা করে মাত্র এক রান সংগ্রহ করতে সক্ষম হন অস্ট্রেলীয় এই ব্যাটার।


এর আগে ম্যাচের শুরু থেকেই সবুজ ঘাসের উইকেটে সুইং ও গতির দ্যুতি ছড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনারদের বেশ চেপে ধরেন টাইগার পেসার হাসান মাহমুদ। বোলিংয়ের সূচনা থেকেই দুই উইংয়ে বল দারুণভাবে সুইং করাচ্ছিলেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারেই তাঁর করা সুইংয়ে বিভ্রান্ত হয়ে আলগা শট খেলে আকাশে ক্যাচ তুলে দিয়েছিলেন বিপজ্জনক ট্রাভিস হেড। তবে ভাগ্যগুণে বল ফিল্ডারের নাগালের বাইরে ড্রপ করে নিরাপদ স্থানে পড়ে।


শুরু থেকেই হাসান মাহমুদের এমন টানা নিখুঁত ও নিয়ন্ত্রিত বোলিংয়ের ফল দ্রুতই পায় বাংলাদেশ। ম্যাচের ১২ ও ১৪তম ওভারে জোড়া আঘাত হানেন হাসান। ১২তম ওভারে আরেক অস্ট্রেলীয় ওপেনার জ্যাক ওয়েদারল্ডকে উইকেটের পেছনে উইকেটর রক্ষকের গ্লাভসবন্দী করার পর ১৪তম ওভারে জমে বসা ট্রাভিস হেডকে চমৎকার এক ইনসুইঙ্গারে সোজা বোল্ড করে দেন হাসান। হাসান মাহমুদের জোড়া আঘাতের পর এবাদত হোসেনের শিকার হয়ে অস্ট্রেলিয়ার প্রথম সারির তিন ব্যাটার ইতিমধ্যেই ফিরে গেছেন সাজঘরে। সবমিলিয়ে ২০ ওভারের খেলা শেষে সফরকারী অস্ট্রেলিয়া দলের সংগ্রহ দাঁড়িয়েছে তিন উইকেট হারিয়ে ৬৭ রান।


এ সম্পর্কিত আরো খবর