ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬,  ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে জামায়াতে ইসলামীর দ্বিতীয় মনোনয়নপত্র জমা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৪:১৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতার ভিত্তি আরও শক্তিশালী করতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে আরও একটি বিকল্প মনোনয়নপত্র জমা দিয়েছে জামায়াতে ইসলামী।


আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সোয়া তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬-এর 'নির্বাচনী কর্তা' এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে জামায়াতে ইসলামীর এক প্রতিনিধি দল। মনোনয়নপত্র জমা নেওয়ার সময় সিইসির পাশে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।


জামায়াতের পক্ষ থেকে জমা দেওয়া এই দ্বিতীয় মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সমর্থক হিসেবে সই করেছেন দলটির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা বেগম মিতু।


এর আগে একই দিনে বেলা ১১টা ৪৯ মিনিটে নির্বাচন ভবনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষে সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কর্নেল (অব.) অলি আহমদের প্রথম মনোনয়নপত্রটি জমা দিয়েছিল।


এ সম্পর্কিত আরো খবর