ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৩ আগস্ট, ২০২৬ সময় : ৭:৪৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় মাহমুদুল হাসান মুয়াজ (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান মুয়াজ খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদের ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশে যাচ্ছিলেন মুয়াজ। তারাব বিশ্বরোড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলেও মুয়াজকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যান। নিহতের পরিবার জানিয়েছে, এ ঘটনায় তারা কোনো আইনগত ব্যবস্থা নেবে না। পরে পরিবারের পক্ষ থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।




এ সম্পর্কিত আরো খবর