ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০০ ড্রোন দিয়ে মস্কোসহ ১৭ অঞ্চলে বিধ্বংসী হামলা চালাল ইউক্রেন বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট গ্যাস সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া :চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার স্কুলছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: আক্রান্ত ১,১০১

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে জয়নালের ৬ মাসের কারাদণ্ড


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৩ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবনের দায়ে মোঃ জয়নাল মিয়াকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ আগস্ট দুপুরে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকায় মাদকদ্রব্য সেবনকালে তাকে আটক করা হয়। তিনি পূর্ব বড়াইল এলাকার সোনাই মিয়ার ছেলে।

আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী। অভিযানে চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।


এ সম্পর্কিত আরো খবর