ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০০ ড্রোন দিয়ে মস্কোসহ ১৭ অঞ্চলে বিধ্বংসী হামলা চালাল ইউক্রেন বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট গ্যাস সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া :চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার স্কুলছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: আক্রান্ত ১,১০১

ঝালকাঠিতে ১৬ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৫ পিএম

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ তিমিরকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রফেসর মো. শামসুল আহসান ফিরোজের ভাড়ায় দেওয়া বাড়ির সামনের মাঠের পশ্চিম কোণ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ তিমিরকাঠি গ্রামের মো. নাহিদ হাওলাদার (২০), পিতা মো. কবির হাওলাদার; মো. সাব্বির হোসেন খান, পিতা মো. নাসির উদ্দিন খান এবং মো. সাজিদ হাওলাদার, পিতা মো. খালেক হাওলাদার। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মো. নাহিদ হাওলাদারের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


এ সম্পর্কিত আরো খবর