ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০০ ড্রোন দিয়ে মস্কোসহ ১৭ অঞ্চলে বিধ্বংসী হামলা চালাল ইউক্রেন বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন বাংলাদেশের পারফরম্যান্সে চমকে গেছেন গিলক্রিস্ট গ্যাস সংকটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া :চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুরান ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার স্কুলছাত্র ইমন হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল: প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে ছাত্রদলের নতুন কমিটি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: আক্রান্ত ১,১০১

তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ও আলোচনা সভা


  • আপলোড সময় : রবিবার ১৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৩১ পিএম

"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে বর্ণাঢ্য র্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ ও সুধী আলোচনা সভার মধ্য দিয়ে 'জাতীয় মৎস্য পক্ষ-২০২৬' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে তাড়াশ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান সমন্বয়ক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।

আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, উপজেলা সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা এবং সফল মৎস্যচাষী রবিউল করিম ও আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা তাড়াশের মৎস্য উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি করা, সনাতন পদ্ধতি পরিহার করে আধুনিক ও বৈজ্ঞানিক চাষ পদ্ধতি গ্রহণ করা এবং দেশের মানুষের জাতীয় প্রোটিনের চাহিদা পূরণে প্রান্তিক মৎস্য চাষীদের অগ্রণী ভূমিকার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা বলেন, সঠিক প্রশিক্ষণ ও পর্যাপ্ত দিকনির্দেশনা পেলে স্থানীয় খামারিরা মৎস্য উৎপাদনে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।

সুধী আলোচনা সভা শেষে তাড়াশ উপজেলার খামারিদের উৎসাহিত করতে সফল ও আদর্শ মৎস্যচাষীদের হাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং উপজেলা পরিষদ সংলগ্ন জলাশয়ে আনুষ্ঠানিকভাবে উন্নত জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।


এ সম্পর্কিত আরো খবর