ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বর থেকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে: বিএমইউ উপাচার্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার সরকারের ১৮০ দিনে হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী কিশোরগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের আমূল রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বাছাইয়ের অভিযোগে ‘অতীব জরুরি’ চিঠিতে ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট, শিক্ষক সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার সিগারেট-আইফোন জব্দ


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৫:১৭ পিএম

চট্টগ্রাম সংবাদদাতা 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস। একই সময়ে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দ ও উদ্ধার করা বিদেশি সিগারেটের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮০২ কার্টন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস এরাইভাল হলে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় বাংলাদেশ বিমানের দুবাইফেরত ফ্লাইট বিজি-১৪৮-এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোনের সন্ধান পাওয়া যায়।

কাস্টমস সূত্রে জানা গেছে, আটক তিন যাত্রী হলেন—ফেনীর ছাগলনাইয়া উপজেলার মঈনুল আবদিন, একই উপজেলার আব্দুল মান্নান এবং ফেনী সদর উপজেলার নুরুল আলম রিয়াদ। তাদের ব্যাগেজ তল্লাশির সময় ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন পাওয়া যায়।

অন্যদিকে একই সময়ে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আরও ১ হাজার ২০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তবে ওই সিগারেটের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ করা ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেটের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা। পাশাপাশি উদ্ধার হওয়া ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ ও উদ্ধার করা সিগারেট ও আইফোনের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে জব্দ করা পণ্য ডিটেনশন মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে।

পরে আটক তিন যাত্রীকে বিমানবন্দর কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের (বেবিচক) সর্বোচ্চ নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি জানান, বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রীদের ব্যাগেজসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত নজরদারি করছে। নিষিদ্ধ বা অবৈধ পণ্য শনাক্ত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর