ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বর থেকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে: বিএমইউ উপাচার্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার সরকারের ১৮০ দিনে হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী কিশোরগঞ্জে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের আমূল রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থী বাছাইয়ের অভিযোগে ‘অতীব জরুরি’ চিঠিতে ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট, শিক্ষক সাময়িক বরখাস্ত

অস্ত্র মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৫:৩১ পিএম

চট্টগ্রাম সংবাদদাতা 

চট্টগ্রামে অস্ত্র উদ্ধার মামলায় আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক সায়মা আফরিন হিমা শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার ডেভিড ইমনকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ সময় ফটিকছড়ি থানার অস্ত্র উদ্ধার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন আংশিক মঞ্জুর করে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১৩টির বেশি মামলা রয়েছে। এর আগে ফটিকছড়ি ও হাটহাজারী থানার তিনটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ জুলাই ভোরে যশোরের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে এনে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর বিভিন্ন মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোতে তার ভূমিকা, অস্ত্রের উৎস এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, ডেভিড ইমন চট্টগ্রামের অন্যতম আলোচিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে নতুন করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় অস্ত্র উদ্ধার মামলায় তাকে আরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তদন্তের স্বার্থে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


এ সম্পর্কিত আরো খবর