ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে বোমা উদ্ধার ও জাতিসংঘের উদ্বেগে জঙ্গিবাদ নিয়ে নতুন তোলপাড় গভীর রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা সংবিধান লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার: ড. ইউনূসের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড সোশ্যাল মিডিয়ার ব্যঙ্গাত্মক 'ককরোচ আন্দোলন' থেকে ভারতীয় রাজনীতিতে তোলপাড় মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাই অভ্যুত্থান যেন দলীয় সম্পত্তি না হয়: ববি হাজ্জাজ সেপ্টেম্বর থেকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে: বিএমইউ উপাচার্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার সরকারের ১৮০ দিনে হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর থেকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে: বিএমইউ উপাচার্য


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৩ পিএম

দেশে আগামী সেপ্টেম্বর মাস থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এই সম্ভাব্য কঠিন পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসাব্যবস্থার পর্যাপ্ত প্রস্তুতির পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


আজ সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত ‘ডেঙ্গু ২০২৬: আপডেটস অন ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনারে বিশেষজ্ঞরা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব-কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।


সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, চলতি বছর সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বৃদ্ধি পাওয়ার তীব্র ঝুঁকি রয়েছে। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা দিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।


তিনি জোর দিয়ে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল হাসপাতাল ও চিকিৎসকদের একক প্রস্তুতিই যথেষ্ট নয়। সিটি করপোরেশন, সরকারি-বেসরকারি নানা সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা এবং এডিস মশার প্রজননস্থল সম্পূর্ণ ধ্বংস করা অপরিহার্য।


সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএমইউর উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে একদম সঠিক সময়ে রোগ নির্ণয় করা সবচেয়ে জরুরি বিষয়। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা না পড়লে পরবর্তীতে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে জীবনঝুঁকি তৈরি হতে পারে।


অনুষ্ঠানে বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম রাশেদ উল ইসলাম ‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব ডেঙ্গু ইন বাংলাদেশ: সেরোটাইপ ডাইনামিকস অ্যান্ড ডিজিজ সিভিয়ারিটি’ শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ পেশ করেন। অন্যদিকে ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক খালেদ মাহবুব মুর্শেদ ডেঙ্গুর আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর আলোকপাত করে ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।


এ সম্পর্কিত আরো খবর