ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি, জনমনে আতঙ্কের ছায়া ৬ মাস বুকসমান কাদায় বন্দী ৪ মহিষ, অতঃপর... আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব থাকছেন ড. নাসিমুল গনি ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোড়া ড্রোন হামলা লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, ওমান বাধা দিলে হামলা: ট্রাম্প খায়রুল হকের কারামুক্তিতে বাধা নেই, আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেশজুড়ে বোমা উদ্ধার ও জাতিসংঘের উদ্বেগে জঙ্গিবাদ নিয়ে নতুন তোলপাড় গভীর রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:৫৭ পিএম

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক যুদ্ধজাহাজ এবং সেটির নিরাপত্তায় থাকা চারটি টহল নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সোমবার (১৭ আগস্ট) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।


বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের মোখা উপকূলের কাছে লোহিত সাগরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি শত্রুপক্ষের সেনাবহরে ব্যবহৃত সামরিক যুদ্ধজাহাজে সফলভাবে হামলা চালানো হয়। হামলাটি নিখুঁতভাবে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর ফলে সৌদি যুদ্ধজাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। একই সঙ্গে সেটির নিরাপত্তায় নিয়োজিত থাকা টহল নৌযানগুলোর কয়েকটি ডুবে যায় এবং বাকিগুলোতে আগুন লেগে যায়।


হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি উল্লেখ করেন, ইয়েমেনের ওপর আরোপিত অবরোধের জবাবে "অবরোধের সমীকরণ" বজায় রাখা এবং সৌদি সামরিক বাহিনীর সব ধরনের সমাবেশ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার অংশ হিসেবেই এই পরাক্রমশালী আক্রমণ চালানো হয়েছে।


তবে হুথিদের দাবিকৃত এই ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।


এ সম্পর্কিত আরো খবর