ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,  ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
. হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি, জনমনে আতঙ্কের ছায়া ৬ মাস বুকসমান কাদায় বন্দী ৪ মহিষ, অতঃপর... আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব থাকছেন ড. নাসিমুল গনি ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোড়া ড্রোন হামলা লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বেলজিয়াম হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে, ওমান বাধা দিলে হামলা: ট্রাম্প খায়রুল হকের কারামুক্তিতে বাধা নেই, আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেশজুড়ে বোমা উদ্ধার ও জাতিসংঘের উদ্বেগে জঙ্গিবাদ নিয়ে নতুন তোলপাড় গভীর রাতের মধ্যে ১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

৬ মাস বুকসমান কাদায় বন্দী ৪ মহিষ, অতঃপর...


  • আপলোড সময় : সোমবার ১৭ আগস্ট, ২০২৬ সময় : ৮:১২ পিএম

ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ ছয় মাস ধরে বুকসমান কাদায় বেঁধে রাখা চারটি মহিষ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বিষয়টি দেখতে পান এবং দ্রুত উদ্ধার পদক্ষেপ নেন।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামের বাসিন্দা আব্দুল আলিম গত ছয় মাস ধরে অস্বাভাবিক ও কষ্টকর পরিবেশে মহিষগুলোকে বুকসমান কাদায় বেঁধে রাখেন। মহিষগুলোকে ওই কাদাপানির মধ্যেই খাওয়া-দাওয়া ও ঘুমাতে হতো। এতে মহিষগুলোর শারীরিক অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপ হতে থাকে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের পক্ষ থেকে একাধিকবার স্থান পরিবর্তনের অনুরোধ করা হলেও আলিম তা কর্ণপাত করেননি।


পরবর্তীতে স্থানীয় দুই গণমাধ্যমকর্মী মহিষগুলোর দুর্দশার চিত্র ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ইউএনও সাজ্জাদ হোসেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে মহিষগুলোকে উদ্ধার করেন এবং একটি নিরাপদ ও শুকনো স্থানে পাঠাতেন। মহিষের মালিক আব্দুল আলিমকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মহিষগুলোর উপযুক্ত আবাসন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত না করলে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর