ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬,  ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, মরদেহ রেখে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ সৌদির পাঠ্যপুস্তকে স্থান পেল অমুসলিম ও ইহুদিদের সাথে মহানবীর সৌহার্দ্যের ইতিহাস উদ্বোধনের দিনেই ‘পিংক বাসকে বলাকা পরিবহনের ধাক্কা, জরিমানা আদায় ম্যাচ কিংবা সিরিজ জয়ে বিসিবির বোনাস প্রথা আর থাকছে না মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন শিক্ষক সংকট দূর করতে গঠিত হচ্ছে ‘রিটায়ার্ড টিচার্স পুল’: শিক্ষামন্ত্রী দেশের কোনো মহাসড়কেই থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১২ জেলায় আধুনিক স্পিডবো: ত্রাণমন্ত্রী পলাতক ৬৯০ বন্দি এখনও অধরা, তথ্য মিলছে না ১৬৬ জনের: আইজি প্রিজন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জের রিট খারিজ

দেশের কোনো মহাসড়কেই থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : মঙ্গলবার ১৮ আগস্ট, ২০২৬ সময় : ৫:২৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের কোনো মহাসড়কেই আর কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না বলে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে জানান, এসব থ্রি-হুইলার কেবল আঞ্চলিক বাজার, ফিডার রোড ও ফিলিং স্টেশন সংলগ্ন এলাকাতেই সীমাবদ্ধ থাকবে এবং নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে


মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান


মহাসড়কে দীর্ঘদিনের নৈরাজ্য দূর ও সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নতুন ‘অটো ফাইন সিস্টেম’ চালু করার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রযুক্তিনির্ভর এই অত্যাধুনিক ব্যবস্থার ফলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং এবং বিপজ্জনকভাবে উল্টোপথে চলাচলসহ সব ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন এখন থেকে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে


তিনি আরও জানান, মহাসড়কে নতুন স্থাপন করা এসব এআই ক্যামেরা পরিবহনে অনাকাঙ্ক্ষিত চাঁদাবাজির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। মালিক পক্ষ কিংবা শ্রমিক পক্ষ—যারাই মহাসড়কে আইন অমান্য করে চাঁদাবাজি করবে, ক্যামেরার নজরদারিতে তাদের সব অপকর্মের দৃশ্য নিখুঁতভাবে রেকর্ড থাকবে


উদ্বোধন হওয়া নতুন অটো ফাইন সিস্টেমের কার্যকারিতা সম্পর্কে জানা যায়, এআই ক্যামেরা ট্রাফিক আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট ঘটনা শনাক্ত করার সঙ্গে সঙ্গেই তা স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াজাত করবে। পরবর্তীতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মূল মালিকের মোবাইল ফোনে এসএমএসের (SMS) মাধ্যমে তাত্ক্ষণিকভাবে মামলার বিস্তারিত তথ্য এবং নির্ধারিত জরিমানার নোটিশ পাঠাবে


এ সম্পর্কিত আরো খবর