ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ভাঙ্গায় যক্ষ্মা, ডেঙ্গু ও ওরাল হাইজিন নিয়ে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ


  • আপলোড সময় : বুধবার ১৯ আগস্ট, ২০২৬ সময় : ৮:২৫ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের কাছে সঠিক প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পল্লী চিকিৎসকদের নিয়ে এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে ও ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান আলোচ্য বিষয় ছিল যক্ষ্মা প্রতিরোধ, বর্ষাকালে ডেঙ্গুর বিস্তার রোধ এবং ওরাল হাইজিন বা মুখ ও দাঁতের যত্ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত চিকিৎসকদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল হক, ডা. আঁখি আক্তার ও ডা. আয়েশা আক্তার।

ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি ওবায়দুর রহমান, সহ-সভাপতি লুৎফর মাতুব্বরসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তারা যক্ষ্মার সঠিক চিকিৎসা পদ্ধতি নিশ্চিতকরণ, লক্ষণ দেখা মাত্রই পরীক্ষার পরামর্শ দেওয়া, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং ওরাল হাইজিনের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় অংশ পল্লী চিকিৎসকদের ওপর নির্ভরশীল। ফলে তৃণমূলের মানুষের প্রাথমিক চিকিৎসা প্রদান ও সাধারণ সচেতনতা তৈরিতে তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা মেনে সেবা দিলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।


এ সম্পর্কিত আরো খবর