ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬ সময় : ৭:৩৫ পিএম

মাগুরা প্রতিনিধি:

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছে। আহত নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে মাগুরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা সদর উপজেলার আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মাগুরা সদর উপজেলার বেঙ্গবেরইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে আশিকুর রহমান রিপন (৪৫) এবং পশ্চিম রামনগর গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাঈম (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে আবালপুর স্কুলের সামনে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে, দুই মোটরসাইকেলের আরোহীরাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আশিকুর রহমানের পরিবারের সদস্যরাও আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইমরান আহমেদ জানান, দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান।

তিনি আরও জানান, নিহত আশিকুর রহমানের মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে। দুর্ঘটনায় আহত সঙ্গে থাকা শিশুটির অবস্থা বর্তমানে ভালো। শিশুটি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের ধারণা, মহাসড়কে মোটরসাইকেল দুটি দ্রুতগতিতে চলার কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মাগুরা হাইওয়ে থানার এসআই মাহাবুবুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি জানান, নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। দুর্ঘটনার কারণ এবং দায় নির্ধারণে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এ সম্পর্কিত আরো খবর